আজ থেকে মোটরসাইকেল একদিনে সর্বোচ্চ ২ লিটার তেল ক্রয় করতে পারবে
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি তেলে রেশনিং চালু করেছে সরকার। শুক্রবার দুপুর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে সব ধরনের যানবাহনকে সীমিত পরিমাণে জ্বালানি তেল দেওয়া হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেল প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার, কার ১০ লিটার, এসইউভি, জিপ ও মাইক্রোবাস ২০–২৫ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। পিকআপ ও লোকাল বাস ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার লরি ২০০–২২০ লিটার ডিজেল পাবে।
এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। তবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পাম্প পরিদর্শন করে ভোক্তাদের আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত বছরের তুলনায় পেট্রোল পাম্পগুলোকে ২০ শতাংশ কম তেল সরবরাহ করবে।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট