স্থানীয় সব নির্বাচন এক বছরের মধ্যে করতে চায় সরকার
০৫ মার্চ ২০২৬
12:58 PM(৪ সপ্তাহ আগে)
254 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
রমজান শেষে শুরু হতে পারে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানায়, সরকার চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) এসব নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন প্রসঙ্গে সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে। তবে এর আগে নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে কি না—সে বিষয়ে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। সংসদ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলেই নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট