রাষ্ট্রপতিকে অভিশংসন (সংবিধান লঙ্ঘন অভিযোগ) করে গ্রেফতারের দাবি

২৫ ফেব্রুয়ারি ২০২৬   10:37 PM(৫ সপ্তাহ আগে)   246 Views
রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম



বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।



নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’



তিনি আরও বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নিতে হবে। অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।’

এ সময় তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।





আসুন জানি অভিশংসন কি?

অভিশংসন (Impeachment) হলো একটি আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া, যার মাধ্যমে আইনসভা (যেমন: সংসদ বা কংগ্রেস) রাষ্ট্রপ্রধান বা কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, সংবিধান লঙ্ঘন বা অপরাধের অভিযোগ উত্থাপন করে। এটি কেবল অভিযোগ আনা, অর্থাৎ পদ থেকে সরানোর প্রথম ধাপ, যা পরে ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হলে কর্মকর্তাকে অপসারণ করা হতে পারে 

ফলাফল: দোষী প্রমাণিত হলে ওই পদ থেকে অপসারণ বা ভবিষ্যতে সরকারি পদ লাভের অযোগ্য হতে পারেন

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত