বগুড়ায় ট্রেনের লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

১৮ মার্চ ২০২৬   03:42 PM(১০ সপ্তাহ আগে)   236 Views
ট্রেনের লাইনচ্যুত
জেলা প্রতিবেদক, গ্লোলিংক

ঢাকা থেকে চিলমারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে স্টেশন থেকে ছাড়ার কিছু সময় পরই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।



সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে উদ্ধারকারী দল বগিগুলো সরিয়ে রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



 

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত