যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে মাঝ আকাশে জ্বালানী সরবরাকারী রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

১৩ মার্চ ২০২৬   05:29 AM(১১ সপ্তাহ আগে)   256 Views
রিফুয়েলিং
আন্তর্জাতিক ডেস্ক, গ্লোলিংক

ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে।



বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, ইরাকের আকাশসীমায় দুটি বিমানের মধ্যে একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিধ্বস্ত হয় এবং আরেকটি বিমান জরুরি অবতরণ করে।



তারা জানিয়েছে, শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিক্ষিপ্ত কোনো গোলার কারণে এই দুর্ঘটনা ঘটেনি। ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। বিমানটিতে পাইলটসহ ছয়জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অনির্দিষ্ট সূত্রে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।



অতিরিক্ত জানাঃ

মাঝ আকাশে রিফুয়েলিং (Aerial Refueling) হলো এমন একটি পদ্ধতি, যেখানে একটি ট্যাংকার বিমান উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করে।



এ ক্ষেত্রে সাধারণত ট্যাংকার বিমান—যেমন KC-135 Stratotanker—আকাশে নির্দিষ্ট উচ্চতায় স্থির গতিতে উড়ে। এরপর জ্বালানি নেওয়ার বিমানটি ধীরে ধীরে ট্যাংকারের খুব কাছাকাছি অবস্থানে আসে। ট্যাংকার বিমানের পেছন থেকে একটি পাইপ বা বুম (ধাতব নল) বাড়ানো হয়, যা জ্বালানি গ্রহণকারী বিমানের বিশেষ সংযোগস্থলে যুক্ত করা হয়।



সংযোগ স্থাপনের পর স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি প্রবাহ শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় জ্বালানি স্থানান্তর সম্পন্ন হয়। এতে যুদ্ধবিমানগুলো দূরবর্তী এলাকায় দীর্ঘ সময় ধরে অভিযান চালাতে পারে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত