সংসদ অধিবেশনে আমন্ত্রণ পেয়েছেন একজন রিকশাচালক

১১ মার্চ ২০২৬   10:29 PM(১১ সপ্তাহ আগে)   318 Views
সংসদ  আমন্ত্রণ পেয়েছেন রিকশাচালক
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

ছেলেটি মারা গিয়েছিল!



২০২৪ সালে সরকার বিরোধী আন্দোলনে দেশজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই সংঘর্ষে ১৭ বছর বয়সী শিক্ষার্থী গোলাম নাফিজ গুলিবিদ্ধ হন। তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। পরিবারের সঙ্গে রাজধানীর মহাখালী এলাকায় বসবাস করতেন তিনি।



পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পদচারী সেতুর নিচে নাফিজ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরে তাকে একটি রিকশায় তুলে দেন। সেই রিকশাটি চালাচ্ছিলেন নূর মোহাম্মদ। তিনি আহত নাফিজকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।



ঘটনাস্থলে উপস্থিত দৈনিক মানবজমিন পত্রিকার ফটোসাংবাদিক জীবন আহমেদ সেই সময় রিকশার পাদানিতে ঝুলন্ত অবস্থায় থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। পরে ৪ আগস্ট রাতেই ছবিগুলো পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবির মাধ্যমেই নাফিজের পরিবার তার অবস্থান সম্পর্কে জানতে পারে এবং পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।



ছবিতে রিকশার পেছনে থাকা একটি মুঠোফোন নম্বর দেখে নাফিজের পরিবারের সদস্যরা নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগও করতে সক্ষম হন।



পরে গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের সেই রিকশাটি সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়। এর আগে একজন ব্যবসায়ী তার কাছ থেকে ৩৫ হাজার টাকায় রিকশাটি কিনে নিয়েছিলেন।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত