প্লেনের ভেতর ধুমপান করাতে ভারতে যাত্রীর বিরুদ্ধে মামলা

১০ মার্চ ২০২৬   11:08 AM(৪ সপ্তাহ আগে)   2809 Views
প্লেনের ভেতর ধুমপান
আন্তর্জাতিক ডেস্ক, গ্লোলিংক

ভারতের দিল্লি থেকে গোয়া গামী একটি বিমানে মাঝ আকাশে বাথরুমে বিড়ি ধূমপানের অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।



জানা গেছে, আশিস নামের ওই যাত্রী ফ্লাইট চলাকালে বিমানের বাথরুমে গিয়ে বিড়ি ধূমপান করছিলেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলে বিমান কর্তৃপক্ষ। পরে তার কাছ থেকে একটি লাইটারও উদ্ধার করা হয়।



বিমানের ভেতরে এ ধরনের আচরণ বিমান ও অন্যান্য যাত্রীর নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গোয়ার মোপা বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত