ঢাকাতে কুকুর হত্যার দায়ে ৩ জনের দুই বছর করে কারাদণ্ড
০৮ মার্চ ২০২৬
06:07 PM(১১ সপ্তাহ আগে)
2810 Views
রাজধানী, গ্লোলিংক
রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় প্রায় ২০টি কুকুরকে লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন দিয়ে নির্মমভাবে হত্যার দায়ে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।
আদালত প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় ছয় মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ১৬(খ) ধারায় দুই বছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দেন। উভয় সাজা একত্রে চলবে, ফলে প্রত্যেককে দুই বছরের সাজা ভোগ করতে হবে।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট