আজ রাত ইরানীদের জন্য কাল রাত, হতে পারে মহা বিপর্যয়

০৭ মার্চ ২০২৬   06:38 PM(১১ সপ্তাহ আগে)   241 Views
ইরান যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক, গ্লোলিংক

মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আজই ইরানের ওপর ‘কঠোর আঘাত’ হানা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ইতোমধ্যে আত্মসমর্পণ করেছে ইরান।



শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশের কাছে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর টানা সামরিক চাপ ও হামলার কারণেই তেহরান এমন অবস্থান নিতে বাধ্য হয়েছে।



অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট  জানিয়েছেন, শুক্রবার দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর কোনো হামলা না হয়, তাহলে ইরানও তাদের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ চালাবে না।



ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেছেন।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত