ইরানে হামলা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরবের সংশ্লিষ্টতা

০১ মার্চ ২০২৬   01:38 PM(১২ সপ্তাহ আগে)   2807 Views
ইরানে হামলা
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেয় ইসরায়েল ও সৌদি আরব। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যেই ইরানে সামরিক হামলার পক্ষে অবস্থান নেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।



অন্যদিকে সৌদি আরবের ভূমিকা ছিল কিছুটা কৌশলী। সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেও প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে বক্তব্য দেন। একই সময়ে রিয়াদ জানায়, ইরানে হামলা হলে সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে মার্কিন কর্মকর্তাদের কাছে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠছে বলে সতর্কবার্তা দেওয়া হয়।



শনিবার ট্রাম্প বলেন, জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়া এবং আগের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের চেষ্টা শুরু হওয়া—এই দুই কারণেই তিনি অভিযান চালুর সিদ্ধান্ত নেন। তার দাবি, ইরান আলোচনায় আন্তরিক নয় এবং গত ২৫ বছরে বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত ছিল।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত