ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী হওয়ার যোগ্যতা

২৪ ফেব্রুয়ারি ২০২৬   12:30 AM(১২ সপ্তাহ আগে)   480 Views
চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

মেম্বার /  চেয়ারম্যান প্রার্থী হওয়ার যোগ্যতা প্রায় একই, যেমন:





  • প্রার্থী অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।




  • বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।




  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটার হতে হবে। 

    মেম্বার প্রার্থী: যে ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই ওয়ার্ডের ভোটার তালিকায় নাম থাকতে হবে




  • আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে অযোগ্য ঘোষণা পাওয়া চলবে না।




  • প্রার্থী দেউলিয়া বা মানসিকভাবে অক্ষম হতে পারবে না।




  • কোনো ফৌজদারি মামলায় ২ বছরের বেশি সাজা প্রাপ্ত না থাকা আবশ্যক।




  • যদি প্রার্থী সরকারি চাকরিতে থাকেন, তবে পদপ্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে।





শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য:





  • সরকারি আইন অনুযায়ী ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।

    অনেক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে যে:

    ✔️ চেয়ারম্যান ও মেয়র হতে হলে “গ্র্যাজুয়েট (Bachelor’s) ডিগ্রি” থাকা বাধ্যতামূলক হবে।

    ✔️ নির্বাচন হবে না সরাসরি (indirect election)।



    কিন্তু সেটা সরকারি আইন হয়ে এখনও কার্যকরে পরিণত হয়নি, বরং সেটা ছিল স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ/প্রস্তাব মাত্র।



গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত