ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে আইফোন ১৭ই, জেনে নিন ফিচার সমূহ
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন আইফোন ১৭ই উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। গত বছরের মতো, এবারও ফেব্রুয়ারিতে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের দাবি অনুযায়ী, নতুন মডেলটি শিগগিরই বিশ্ববাজারে আনা হতে পারে।নতুন আইফোনে ‘এ১৯’ চিপ ব্যবহার করা হবে, যা ফোনের গতি ও কার্যক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া এতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সুবিধা যুক্ত হতে পারে এবং অ্যাপলের নিজস্ব সেলুলার ও ওয়্যারলেস চিপের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থায় উন্নতি আনা হবে।
নতুন মডেলটিতে ব্যবহার করা হচ্ছে অ্যাপলের সর্বাধুনিক A19 চিপ, যা ফোনের গতি ও কার্যক্ষমতা বৃদ্ধি করবে। ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে ও Dynamic Island ফিচার থাকতে পারে। ক্যামেরা দিক থেকে পেছনে ৪৮ মেগাপিক্সেল একক ক্যামেরা ও উন্নত সেলফি ক্যামেরা যুক্ত হতে পারে। ব্যবহারকারীদের চাওয়া MagSafe ওয়্যারলেস চার্জিং সুবিধা এবার যোগ হতে পারে। এছাড়া উন্নত সেলুলার চিপের মাধ্যমে 5G নেটওয়ার্ক সংযোগ আরও শক্তিশালী হবে। ফোনে ৮GB RAM এবং বিভিন্ন স্টোরেজ অপশন পাওয়া যেতে পারে।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট