ফ্যামিলি কার্ড আবেদন করতে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র, ছবি, মোবাইল লাগবে

২২ ফেব্রুয়ারি ২০২৬   07:21 PM(১২ সপ্তাহ আগে)   275 Views
ফ্যামিলি কার্ড
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

সরকার দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে। পাইলট (পরীক্ষামূলক) প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপ শুরু হবে এবং এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোর নারী সদস্য বা গৃহকর্তার হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, অত্র সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।



আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে তিনটি কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে-

(১) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID),

(২) পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং

(৩) সচল মোবাইল নম্বর।

পাইলট শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে ফর্ম পাওয়া যাবে এবং অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত