পিরোজপুরে আ.লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
২২ ফেব্রুয়ারি ২০২৬
02:26 PM(১২ সপ্তাহ আগে)
246 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায় মারামারিতে পাঁচজন আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুরের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
আহত জাহিদ হোসেন ও নাসির ফকির অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান ও ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন অতর্কিত হামলা চালায়।
তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু দাবি করেন, ভ্যান ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারি হয়েছে এবং থামাতে গিয়ে তিনিও আহত হয়েছেন। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।
ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট