২০১৮ সালে লাঞ্ছিত, ২০২৬-এ স্বগৌরবে শহীদ মিনারে মির্জা ফখরুল
২১ ফেব্রুয়ারি ২০২৬
01:51 AM(১২ সপ্তাহ আগে)
235 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ ছিল, সে সময়কার শেখ হাসিনা সরকারের আমলে তাকে ও তার দলীয় নেতাকর্মীদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের অনুমতি দেওয়া হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাধার মুখে পড়ে একপর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কে বসে প্রতিবাদ জানান। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে সময়ের ব্যবধানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। ২০২৬ সালে বিএনপি সরকার গঠন করার পর এবার জাতীয় শহীদ মিনারে স্বগৌরবে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট