দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে নকল, মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত : শিক্ষামন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬   03:10 PM(১২ সপ্তাহ আগে)   236 Views
শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

শিক্ষা খাতে নকলমুক্ত কার্যক্রমকে ধারাবাহিকভাবে সম্প্রসারণ করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। শিক্ষাঙ্গনে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে— এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারবে না।’

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত