কোন ছবি নয়, মাথার উপর কালেমা নিয়ে প্রধানমন্ত্রী জানালেন আইনের শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনার করা হবে
১৯ ফেব্রুয়ারি ২০২৬
05:13 AM(১৩ সপ্তাহ আগে)
276 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বলেছেন, আইনশৃঙ্খলার উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি-নিয়মে চলবে; দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতি ও অবনতিশীল আইনশৃঙ্খলার মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করেছে। জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির কারণ উল্লেখ করে এগুলো দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট